রাজধানীতে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২৬ জন
রাজধানীর পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে যুক্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. মোস্তফা (৪৩), মো. ফরিদ প্রাং (৩৪), আ. রহিম (৫৫), মো. ফয়সাল মৃধা, মো. সেলিম মিয়া (৪৭), মো. বাদশা মিয়া (৪৭), মো. মুরাদ হোসেন (৪০), মো. বাদল আহম্মেদ (৪৫), জহিরুল ইসলাম (৪৬), আব্দুল আল মামুন (৪০), মোহাম্মদ জীবন (২২), মো. রাকিব চৌকিদার (২৮), মো. রনি (২৭), মো. হারুন মিয়া (৫২), আরমান (৩০), মোছা. পারভীন আক্তার (৫০), মো. ইকবাল হোসেন (২৫), আল আমিন (২০), মেহেদী হাসান (৩২), জয়নাল আবেদীন শেখ, ফাতেমা ইসলাম, মো. মেহেদী হাসান রনি সরকার (২৬), সোহেল রানা, মো. গোলাম রাব্বী (২৬), মো. তুহিন (২৫) ও মো. আকাশ (২১)।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে সম্পৃক্ত অপরাধী রয়েছে।
রোববার (৪ মে) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান, বিপিএমের নির্দেশনায়, সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং পল্লবী থানার ওসির তত্ত্বাবধানে থানা পুলিশের টহল ও অভিযান দল এসব আসামিকে গ্রেপ্তার করে।

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)