যে কথাগুলো প্রেমিকরা মুখে বলে না, মনে লুকিয়ে রাখে
প্রেমের সম্পর্কের মধ্যে এমন কিছু বিষয় থাকে, যা ছেলেরা সরাসরি তাদের প্রেমিকাকে বলতে পারে না, যদিও মেয়েরা যদি এসব জানে, তাহলে অনেক ছোট ছোট ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। যেমন:
ছেলেরা খুবই পছন্দ করে যখন তাদের প্রেমিকা তাদের ‘বয়ফ্রেন্ড’ পরিচয়ে পরিচয় করিয়ে দেয়। যদিও মুখে স্বীকার করে না, কিন্তু এই শব্দটা শুনলে তারা মনে মনে বেশ খুশি হয়।
যখন কোনো ছেলে তার প্রেমিকাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয়, তখন সে সত্যিই চায় সম্পর্কটা টিকিয়ে রাখতে। তার মধ্যে ভালোবাসা আর দায়িত্ববোধ থাকে, যদিও সে বাইরে থেকে সেটা খুব একটা দেখায় না।
প্রেমের শুরুতে ছেলেরা চায় তার বন্ধুরা যেন প্রেমিকাকে পছন্দ করে। বন্ধুরা যদি প্রেমিকাকে ভালো বলে, ছেলেটি ভেতরে ভেতরে খুশি হয়। কিন্তু বন্ধুরা যদি কোনো মন্তব্য না করে, তখন সে একটু দুশ্চিন্তায় পড়ে যায়।
ছেলেরা চায় তাদের প্রেমিকা বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুক, তবে সীমার মধ্যে। অতিরিক্ত মিশুক হয়ে যাওয়া তারা পছন্দ করে না, যদিও এ নিয়ে তারা কিছু বলে না।
সবচেয়ে বড় কথা, ছেলেরা প্রায়ই মনে মনে ভয় পায় যে তাদের প্রেমিকা হয়তো ছেড়ে চলে যাবে। তারা জানে, সেই হলে তাদের খুব কষ্ট হবে, কিন্তু তা মুখ ফুটে প্রকাশ করে না।
এই বিষয়গুলো বুঝতে পারলে অনেক অহেতুক টানাপোড়েন কমে যায় এবং সম্পর্ক আরও মজবুত হতে পারে।

.jpg)

.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)