বাধা পেরিয়েও পাকিস্তানি তারকাদের জন্য ভারতীয়দের ভালোবাসার জোয়ার

সংগৃহীত

ভারতের পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। এরই অংশ হিসেবে ভারতে অনেক জনপ্রিয় পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, ফওয়াদ খান, রাহাত ফতেহ আলি খান, আলি জাফর এবং আতিফ আসলামের মতো বড় নামেরা।

তবে অ্যাকাউন্ট ব্লক থাকলেও ভারতীয় অনুরাগীরা VPN (Virtual Private Network) ব্যবহার করে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকছেন। বিশেষ করে হানিয়া আমিরের অ্যাকাউন্টে ভারতীয় ফ্যানদের কমেন্টে এর প্রমাণ মিলছে। কারও মন্তব্য, “আপনাকে মিস করছি”, আবার কেউ লিখেছেন, “চিন্তা করবেন না, আমরা VPN ব্যবহার করে এসেছি, শুধুমাত্র আপনার জন্য, ভালোবাসি হানিয়া।” আরেকজন লিখেছেন, “আমরা আপনার জন্য VPN কিনেছি।”

এই ভালোবাসায় আপ্লুত হয়ে হানিয়া আমিরও উত্তর দিয়েছেন, “আমি কেঁদেই ফেলব।” এক ভারতীয় ফ্যান মন্তব্য করেছেন, “আপনি বুঝতে পারছেন কি করেছেন? আপনি এমন এক ফ্যানবেস তৈরি করেছেন যারা এতটাই পাগল, উন্মাদ এবং মন থেকে আপনাকে ভালোবাসে যে কেবল আপনার কনটেন্ট দেখার জন্য ভারত থেকে VPN কিনছে। এটা সাধারণ ফ্যানডম নয়, এটা কিংবদন্তী ভালোবাসা।”

তবে একদল ভারতীয় আবার পাকিস্তানি তারকাদের প্রতি এমন ভালোবাসা দেখে রীতিমতো ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “পাকিস্তানিদের প্রতি এত প্রেম! এদের বরং পাকিস্তানেই পাঠিয়ে দেওয়া হোক।”