রাতে ঘুম না আসার সমস্যা? অনিদ্রা দূর করতে মেনে চলুন এই অভ্যাসগুলো

সংগৃহীত

ছোট-বড় প্রায় সবারই কোনো না কোনোভাবে রাতে ঘুমের সমস্যা দেখা দেয়। কারও ঘুম আসতে দেরি হয়, আবার কেউ ঘুমিয়ে পড়লেও মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে আর সহজে ঘুমাতে পারে না। এই অবস্থা যদি নিয়মিত হতে থাকে, তাহলে শরীরে নানা রকম অসুখ দেখা দিতে পারে।

 

বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুম না আসার সমস্যাকে ইনসোমনিয়া বা অনিদ্রা বলা হয়। কর্মব্যস্ত জীবনে কিছু সাধারণ অভ্যাসই এর মূল কারণ হয়ে দাঁড়ায়। তবে কিছু ভালো অভ্যাস গড়ে তুললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভারতের এক সংবাদমাধ্যম এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন, কী কী করা উচিত, তা দেখে নেওয়া যাক।

ঘুমের জন্য করণীয়:

১. রাতে শোয়ার সময় মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা আইপ্যাড বিছানায় নিয়ে যাবেন না, এসব ডিভাইস থেকে দূরে থাকুন। ঘুমানোর জায়গা থেকে ডিজিটাল ডিভাইস দূরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

২. বিকেলের দিকে কোনো ধরনের শরীরচর্চা বা জিমে যাওয়া এড়িয়ে চলুন। শারীরিক ব্যায়াম করতে চাইলে তা সকালে সেরে ফেলুন, কারণ বিকেলে করলে রাতে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

৩. যারা বিকেল বা সন্ধ্যায় কফি খাওয়ার অভ্যাসে অভ্যস্ত, তাদের জন্য বিশেষ সতর্কতা—কফি পান ঘুমের সমস্যা বাড়াতে পারে, তাই এটি বাদ দিতে হবে।

দ্রুত ঘুমানোর জন্য কী করবেন:

১. শোয়ার পর বিছানায় প্রথমে কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। চাইলে ধ্যান করুন বা শুয়ে-বসে গভীর শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে ছাড়ুন। এতে মন শান্ত হবে এবং কিছুক্ষণ পরেই ঘুম চলে আসবে।

২. পছন্দের কোনো গল্পের বই বা উপন্যাস বিছানায় শুয়ে পড়তে পারেন। বই পড়ার কিছুক্ষণ পর চোখে ঘুম নেমে আসবে।