শাহিদকে বিয়ে করার পর বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে গিয়েছিল
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর যখন ধীরে ধীরে সাফল্যের শিখরে উঠছিলেন, তখনই তার সঙ্গে বিভিন্ন অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্ক প্রায় ওপেন সিক্রেট ছিল, যা বলিউড ইন্ডাস্ট্রিতে সকলেই জানত। তবে সেই সম্পর্ক যখন ভাঙনের পথে, ঠিক তখনই শাহিদের জীবনে আসেন মীরা রাজপুত।
২০১৫ সালে পারিবারিকভাবে মাত্র ২০ বছর বয়সী মীরাকে বিয়ে করেন শাহিদ কাপুর, যার সঙ্গে তার বয়সের ফারাক প্রায় ১৪ বছর। বলিউডকে চমকে দিয়ে এই দাম্পত্যে স্থির হন শাহিদ। এখন তারা দুই সন্তানের বাবা-মা— ২০১৬ সালে কন্যাসন্তান মিশার জন্ম, আর ২০১৮ সালে পুত্রসন্তান জায়নের আগমন হয়। এইভাবে তাদের দাম্পত্য জীবনে পেরিয়ে গেছে প্রায় এক দশক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা স্বীকার করেছেন, বিয়ের শুরুর দিকে তিনি খুব একাকিত্ব অনুভব করতেন। তিনি বলেন, তিনি ও তার বন্ধুরা একসঙ্গে বড় হলেও সময়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়। বিয়ের পর তিনি নিজেকে একা মনে করতেন, কারণ সেই সময় তারা জীবনের ভিন্ন পর্যায়ে ছিল।
মীরা বলেন, “প্রত্যেকের জীবনেই আলাদা পর্যায় থাকে। মাঝে মাঝে মনে হতো, আমার বন্ধুরা যেমন মজা করছে বা পড়াশোনা করছে, আমি কেন সেটা করতে পারছি না?” তিনি জানান, বিয়ের পর ধীরে ধীরে অনেক বন্ধুর সঙ্গেই তার যোগাযোগ ক্ষীণ হয়ে গিয়েছিল, তবে সেটা ইচ্ছাকৃত নয়, বরং সময়ের অভাবে। খুব কম বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়েছিল তার।
মীরা আরও বলেন, “আমার মনে হতো, আমার বন্ধুরা হয়তো স্নাতকোত্তরে পড়ছে বা ঘুরে বেড়াচ্ছে, আর আমি এক নতুন জীবন সামলাচ্ছি— সংসার, সন্তান, দায়িত্ব। কিন্তু সত্যি বলতে, জীবন খুব আকর্ষণীয়।”
তিনি জানান, তার বন্ধুরাও প্রায়ই অভিযোগ করত, “তুই কী বিয়ে করে আমাদের ভুলে যাচ্ছিস নাকি?” মীরা বলেন, “আমি কী বলতাম! সত্যি, আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাঁধা পড়ে গিয়েছিলাম। সেদিন ওরা হয়তো আমাকে বুঝতে পারেনি, তবে যেভাবেই হোক, বন্ধুত্বটা রয়ে গেছে। এখন ওরা নিজেরাও সংসারী হয়েছে, তাই আমাকে বুঝতে পারে।”

.jpg)

.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)