"গ্রীষ্মের সুস্থতায়: ডাবের জল বনাম আখের রস, পুষ্টিগুণে কে এগিয়ে?"
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে স্বাস্থ্যকর ও প্রাকৃতিক পানীয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখতে সহায়তা করে এমন পানীয়ের মধ্যে ডাবের পানি ও আখের রস অন্যতম। উভয় পানীয়ই গ্রীষ্মে প্রশান্তি দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যগত নানা উপকারে আসে। তবে কোনটি বেশি উপকারী—ডাবের পানি, না আখের রস?
আখের রসের উপকারিতা
আখের রস একটি প্রাকৃতিক পানীয়, যা তাৎক্ষণিকভাবে শক্তি জোগায়। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রাকৃতিক উপাদান শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে লিভারকে সুস্থ রাখে। গ্রীষ্মকালে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। ত্বক উজ্জ্বল রাখতে এবং শরীর হাইড্রেটেড রাখতে এই পানীয় কার্যকর ভূমিকা রাখে।
ডাবের পানির উপকারিতা
ডাবের পানি পান করলে শরীরে পানির অভাব দূর হয়, যা গ্রীষ্মকালে খুবই জরুরি। এতে ক্যালোরি কম থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি, এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অ্যাসিডিটি কমায়। সকালে খালি পেটে ডাবের পানি পান করলে আরও বেশি উপকার পাওয়া যায়। এছাড়াও, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এটি বিশেষভাবে সহায়ক।
কোনটি বেশি উপকারী?
গ্রীষ্মে উভয় পানীয়ই উপকারী, তবে প্রয়োজনের ভিত্তিতে বেছে নেওয়াই উত্তম। দ্রুত শক্তি দরকার হলে আখের রস উপযোগী হতে পারে। অন্যদিকে, দীর্ঘ সময় শরীর হাইড্রেট রাখতে চাইলে ডাবের পানিই ভালো বিকল্প। ডায়াবেটিস রোগীদের জন্য ডাবের পানি তুলনামূলক নিরাপদ, কারণ এতে শর্করার পরিমাণ কম। তবে আখের রসে প্রাকৃতিক চিনি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তা সীমিত পরিমাণে পান করাই শ্রেয়।
সূত্র: ইন্ডিয়া টিভি
.jpg)
.jpg)

.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)