ভারত থেকে সব পণ্য আমদানি বন্ধ করলো পাকিস্তান
পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।
শনিবার (৩ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান সরকার ভারত থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এর ফলে ভারত-পাকিস্তানের একমাত্র স্থল বাণিজ্যপথ ওয়াঘা-আটারি সীমান্ত ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং দেশটির উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনো ব্যতিক্রম থাকলে তা সরকারের পূর্বানুমোদনের ভিত্তিতে বিবেচিত হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে আমদানি প্রায় বন্ধ করে দেয় ভারত। ২০২৪-২৫ অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি ছিল মোট ভারতের আমদানির ০.০০০১ শতাংশেরও কম।
এই পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা যদি অব্যাহত থাকে, তবে তা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)