ভারতে ইমরান-বিলাওয়ালের এক্স ব্লক, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক
ভারতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এই পদক্ষেপটি জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নেওয়া হয়েছে।
ভারতের অভ্যন্তরে এই দুই নেতার এক্স প্রোফাইলে প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে: “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।” ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, সরকার যদি মনে করে কোনো অ্যাকাউন্ট দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে, তবে সেটি ব্লক করার অধিকার রাখে।
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে বিলাওয়ালের “স্পষ্ট ও সাহসী অবস্থানের” জবাব হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়েছে। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত। এটা প্রমাণ করে যে- ভারত গণতান্ত্রিক দেশ নয় এবং তার প্রধানমন্ত্রী একজন ভীতু ব্যক্তি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে এক্স প্ল্যাটফর্মটি নিষিদ্ধ রয়েছে। তবে ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই প্ল্যাটফর্মে সক্রিয় থেকে তাদের বার্তা প্রচার করে আসছিলেন।
এই ঘটনার পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে বসেছে এবং ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া বিবেচনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)