মৃতপ্রায় হলিউডকে বাঁচাতে বিদেশী নির্মিত সিনেমার উপর ১০০% শুল্ক আরোপের নির্দেশ দিলেন ট্রাম্প

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বাইরে নির্মিত সিনেমার উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।  অন্যান্য দেশ চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করার জন্য যে প্রণোদনা দিচ্ছে তার কারণে আমেরিকান সিনেমা শিল্প "খুব দ্রুত মৃত্যু" বরণ করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
 জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে ট্রাম্প বলেন এটি বাণিজ্য বিভাগের মতো সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে অবিলম্বে বিদেশে নির্মিত সমস্ত সিনেমার উপর ১০০% শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন দিচ্ছে যা পরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

তিনি আরও যোগ করেছেন "আমরা আবার আমেরিকায় তৈরি সিনেমা চাই!"

সূত্র: রয়টার্স