"মালয়েশিয়া সফর বাতিল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ"
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মালয়েশিয়ায় নির্ধারিত সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সোমবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। খবর: এএফপি।
বিবৃতিতে আনোয়ার ইব্রাহীম বলেন, “কাশ্মীরের হামলার ঘটনায় পাকিস্তান যে সংকটময় পরিস্থিতির মুখোমুখি, সে বিষয়ে আমি পূর্ণ সহমর্মিতা জানাই। মালয়েশিয়া আশা করছে, পরিস্থিতির দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে।”
আগামী ৯ মে শুক্রবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মালয়েশিয়ায় সরকারি সফরের কথা থাকলেও, চলমান পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, রোববার রাতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয় এবং সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাক প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, উপযুক্ত সময় হলে তিনি ভবিষ্যতে মালয়েশিয়া সফর করবেন।
এদিকে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই সোমবার ইসলামাবাদ সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। এ সফরকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা চলছে।
অন্যদিকে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সাম্প্রতিক সংকটময় পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান তার বন্ধুপ্রতীম দেশগুলোকে অবহিত করছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৫ ভারতীয় নাগরিক ও এক নেপালি নাগরিক প্রাণ হারান। হামলার পর থেকেই পারমাণবিক অস্ত্রসজ্জিত দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)