ইসরায়েলের বিমান হামলায় কাঁপলো ইয়েমেনের হোদেইদা
ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী, যা হুথি বিদ্রোহীরা সোমবার (৫ মে) প্রকাশ করে। এর একদিন আগে, রোববার হুথিরা একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে, যার ফলে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেন।
ইসরায়েলি এই হামলার ঠিক আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, হুথিপন্থি সূত্রের বরাতে জানায়, হোদেইদার অন্তত নয়টি স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, এই অভিযানে দেশটির ৩০টি যুদ্ধবিমান অংশ নেয়। এদিকে, এক মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে।

.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)