"হামলার পর সানা বিমানবন্দর ধ্বংসের দাবি ইসরায়েলের, ইয়েমেনে উত্তেজনা"
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবারের এই হামলায় ইয়েমেনের আন্তর্জাতিক এই বিমানবন্দর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, গত রোববার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা সানা বিমানবন্দরে এই হামলা চালায়। বিমানবন্দরটির ফ্লাইট রানওয়ে, বিমান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, ইয়েমেনের এই বিমানবন্দরটি হুথি গোষ্ঠীর অস্ত্র এবং সেনা সদস্যদের স্থানান্তর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইসরায়েল। হামলার পরপরই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সানাতে বিদ্যুৎ চলে গেছে এবং হোদেইদা বন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তবে, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, হুথি বিদ্রোহীরা রোববার প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে অন্তত ছয়জন আহত হন। পাল্টা হামলা হিসেবে ইসরায়েল হোডেইদাহ বন্দরের একটি সিমেন্ট কারখানায় হামলা চালায়, যাতে চারজন নিহত এবং ৩৫ জন আহত হন।
এই হামলা দুটি ইয়েমেনের চলমান গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরান এবং সৌদি আরবসহ অন্যান্য শক্তি এই সংঘাতে জড়িয়ে পড়েছে, যার ফলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়েছে।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)