পাকিস্তানের ঘুম কেড়ে নিল মুসলিম নারী সোফিয়া

পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) ভোরে চালানো এই অভিযান নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিফ করেন ভারতীয় সামরিক বাহিনী ।

ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশটির তিন বাহিনী- স্থল, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে এ অপারেশন চালিয়েছে। পাকিস্তানে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

অপারেশনের পর এর বিস্তারিত তুলে ধরেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি।

পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির নেতৃত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কর্নেল কুরেশি ছাড়াও অংশ নেন আরেক নারী কর্মকর্তা উইং কমান্ডার ব্যোমিকা সিং।