হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও সমাবেশ
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) রাত সাড়ে ১০টায় এনসিপির উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠক তানজীমুল ইসলাম, আতাউর রহমান, মোস্তফা খন্দকারসহ অন্যান্য নেতারা।
এ সময় আহমেদুর রহমান তনু বলেন, 'সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো। যদি এমন হামলা পুনরায় ঘটে, আমরা রাজপথে নামতে বাধ্য হবো।'
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাফিক জ্যামে আটকে পড়লে দুর্বৃত্তরা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়, যাতে তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভাঙচুর হয়।

.jpg)





.jpg)
.jpg)
.jpg)