চাকরি দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, আবেদন অনলাইনে

সংগৃহীত

লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পৃথক তিন পদে মোট ১৫৮ জনকে নিয়োগ দেবে করপোরেশনটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনপদের সংখ্যা: ০৩টি লোকবল নিয়োগ: ১৫৮ জন 

পদের নাম: ব্যক্তিগত সহকারীপদের সংখ্যা: ০৮ টি বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদের সংখ্যা: ১০০ টি বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: হিসাব সহকারীপদের সংখ্যা: ৫০টি বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১২ মে ২০২৫ তারিখে সব প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে অনূর্ধ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা (ভ্যাটসহ) মোট ১১২ টাকা জমা দিতে হবে।