শতাধিক ল্যান্ডমাইন খুঁজে বের করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ইঁদুর
বিশ্বের প্রথম ইঁদুর হিসেবে ১০০টিরও বেশি ল্যান্ডমাইন খুঁজে বের করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছে রনিন নামের এক ইঁদুর।
ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
রনিন শুধু ল্যান্ডমাইন-ই নয়, এই বিশেষ প্রশিক্ষিত প্রাণীটি যুদ্ধের বিভিন্ন ধ্বংসাত্মক অবশিষ্টাংশ খুঁজে বের করেছে। ২০২১ সাল থেকে ২০২৫ সালের প্রথম দিক পর্যন্ত রনিন ১০৯টি ল্যান্ডমাইন এবং ১৫টি যুদ্ধ সরঞ্জামাদি খুঁজে বের করেছেন। রনিন বর্তমানে কম্বোডিয়ার প্রেহ ভিহার প্রদেশে কাজ করছে বলেও জানানো হয়েছে।
রনিনের এই বিরল কৃতিত্বে জন্য তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশেষ স্বীকৃতি প্রদান করেছে। গত ৪ এপ্রিল রনিনের কৃতিত্বের স্বীকৃতি ঘোষণা করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
এই দিনটি দুটি বিশেষ কারণে বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে ৪ঠা এপ্রিল বিশ্ব ইদুর দিবস হিসেবে পালিত হয়। একইসাথে ৪ঠা এপ্রিল ‘মাইন সচেতনতা’ দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে পালন করা হয়।
রনিননে প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান APOPO এর মুখপাত্র লিলি শালোম বলেছেন, "রনিনের সাফল্য সম্ভবত তার তীক্ষ্ণ ফোকাস, দৃঢ় কর্ম নীতি এবং সমস্যা সমাধানের প্রতি ভালবাসা থেকে উদ্ভূত হয়। তার বুদ্ধিমত্তা এবং স্বাভাবিক কৌতূহল তাকে নিযুক্ত রাখে। ল্যান্ডমাইন খুঁজে পাওয়া তার কাছে একটি মজার খেলার মতো মনে হয়।
রনিনের হ্যান্ডলার ফ্যানি বলেন, "রনিনের কৃতিত্বগুলি ইতিবাচক শক্তিবৃদ্ধি প্রশিক্ষণের অবিশ্বাস্য সম্ভাবনা প্রদর্শন করে৷ রনিন কেবল একটি সম্পদ নয়; এটি একজন মূল্যবান সহকর্মীও"।

.jpg)





.jpg)
.jpg)
.jpg)