দুবাই বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত 'ঈদ ওপেন হাউজ' যেন প্রবাসীদের মিলন মেলা
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের আয়োজিত 'ঈদ ওপেন হাউজ' যেন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে। গত সোমবার (ঈদের পরের দিন) কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান ও তার সহধর্মিণী মিসেস লুৎফুন্নাহার তানিয়ার আমন্ত্রণে কনসাল জেনারেলের বাসভবনে (বাংলাদেশ হাউজ) প্রবাসীদের সম্মানে এ 'ঈদ ওপেন হাউজ'-এর আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ ও কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল বলেন, ঈদ হচ্ছে আনন্দের, সম্প্রীতির, আজ 'ঈদ ওপেন হাউজে'র মাধ্যমে কমিউনিটির লোকজনসহ অসংখ্য প্রবাসী ভাই-বোনেরা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যোগদান করায় এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই একত্রিত হতে পেরে পারস্পারিক ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরেছি এজন্য খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আসলে এ আনন্দ আর ভালো লাগার জন্যই মূলত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এদিকে প্রবাসীদের সম্মানে এমন চমৎকার আয়োজন, ঈদ শুভেচ্ছা বিনিময় ও আতিথেয়তায় আনন্দিত আমন্ত্রিত অতিথিরা। এ জন্য কনসাল জেনারেল ও তার সহধর্মিণী মিসেস লুৎফুন্নাহার তানিয়াসহ কনস্যুলেট পরিবারকে মোবারক বাদ জানিয়েছেন আগত অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা।
.jpg)
.jpg)




.jpg)
.jpg)
.jpg)