চাঁদপুর জেলা প্রবাসী জাতীয়তাবাদী পরিষদ আমিরাতের উদ্যোগে ইফতার মাহফিল
চাঁদপুর জেলা প্রবাসী জাতীয়তাবাদী পরিষদ আরব আমিরাতের উদ্যোগে দুবাইস্থ একটি হোটেল হলরুমে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু। অনুষ্ঠান পরিচালনারয় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম,আর সজীব গাজী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়া প্রাধানিয়া। বক্তব্য রাখেন মোহাম্মদ মামুন, নজরুল ইসলাম, মোহাম্মদ শাহা, বোরহানউদ্দিন খান ও মোহাম্মদ রাশেদসহ অন্যান্য নেতৃবৃন্দগন।
সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা প্রবাসী আরব আমিরাত সবাইকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কমিটি গঠন করে সবার সুখে-দু:খে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে দেশ ও প্রবাসীদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয়।
.jpg)
.jpg)




.jpg)
.jpg)
.jpg)