যশোরে দুই শিশুর মৃত্যু
যশোরের ঝিকরগাছা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। মৃতরা হলো ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন (৩) এবং তার চাচতো ভাই জহির উদ্দিনের মেয়ে মেহেরিন (৩)। মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।
নিহত শাহিনের পিতা সাইফুল ইসলাম বাচ্চু জানান, শাফিন ও মেহেরিন সকাল ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আশেপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এসময় ডুবন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
তিনি আরো জানান, নিষ্পাপ দুটি শিশুর অকাল মৃত্যুতে তাদের পরিবারের লোকজন শোকে ভেঙ্গে পড়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঘটনাটি শুনেছি, মর্মান্তিক ঘটনা। পারিবারিকভাবে শিশু দুটির মরদেহ দাফন করছে।
.jpg)
.jpg)




.jpg)
.jpg)
.jpg)