মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার।
পরে রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুলও জারি করেন বলে জানান তিনি।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী আবাসিক এলাকা হওয়ায় মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।
.jpg)
.jpg)




.jpg)
.jpg)
.jpg)