যে দেশটা হাতে পেয়েছি, ফেরেশতা এলেও সেটা কয়েক মাসে ঠিক করতে পারবে না
যে দেশটা হাতে পেয়েছি, ফেরেশতা এলেও সেটা কয়েক মাসে ঠিক করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শনিবার (৩ মে) ‘পিএফএস পলিউশিন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ দরিদ্র দেশ নয়, বাংলাদেশ একটা অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, আমাদের অগাধ সম্পদ আছে। কিন্তু সেটাকে কাজে লাগানোটাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
জুলাই আন্দোলনে ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন এবং ১৫০০ মানুষ মারা গেছেন দাবি করে শারমীন এস মুরশিদ বলেন, এটাকে কোনোভাবেই মুছে দেওয়া যাবে না। আমরা চাই সব রাজনৈতিক দল তাদের সংস্কার করুক। এরপর আমাদের পাশে এসে দাঁড়াক। রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হতে হবে। আমি এই আরজিটা রাখছি। আপনারা রাজনৈতিক দলগুলো, আপনাদের সুচিন্তিত ভাবনা আনুন। আমরা কাজ করব একসঙ্গে।
2.jpg)
.jpg)




.jpg)
.jpg)
.jpg)