আগামী ১৬ মে থেকে ‘দ্বৈত নাগরিকত্ব সনদ’-এর আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। রোববার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘scs.ssd.gov.bd লিংক-এ নিজস্ব জিমেইল আইডি দিয়ে লগ ইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।’
আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই-মেইলে প্রাপ্ত হবেন এবং নিজস্ব জিমেইল আইডি থেকে কিউআর কোড সংবলিত ডিজিটাল সনদ ডাউনলোড করে সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

.jpg)




.jpg)
.jpg)
.jpg)