গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন

সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন: সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)।

ডা. শাওন জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। একইদিন সকালে মারা যান পারভিন আক্তার, যিনি ৩২ শতাংশ দগ্ধ হয়েছিলেন। এর আগে শনিবার (৩ মে) মারা যায় এক বছরের শিশু আয়ান। সোমবার (২৮ এপ্রিল) মারা যান সিমা আক্তার (৯০% দগ্ধ)। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রাণ হারান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম, যিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় ওই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।