বাপবিবোর অনুরোধ: সার্ভিস ড্রপ তার খোলা বাজার থেকে না কেনার আহ্বান
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) রোববার (৪ মে) এক সার্কুলারে জানিয়েছে, আবাসিক, শিল্প ও মাঝারি লোডের সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) স্টোরে পর্যাপ্ত সার্ভিস ড্রপ (ডি-১১) তার মজুদ রয়েছে এবং চলতি মাসেই আরও সরবরাহ করা হবে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, মিটার ও সার্ভিস ড্রপ তার বিনামূল্যে সরবরাহের নিয়ম রয়েছে। আগে মজুদ স্বল্পতার কারণে গ্রাহকদের নিজ খরচে নির্ধারিত মানের তার কেনার অনুমতি দেওয়া হয়েছিল এবং তা বিলের সঙ্গে সমন্বয়ের কথা ছিল। তবে অনেক ক্ষেত্রেই সেই নিয়ম সঠিকভাবে মানা হয়নি।
বর্তমানে পর্যাপ্ত মজুদ থাকায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে কেন্দ্রীয় গুদাম থেকে সার্ভিস ড্রপ সংগ্রহ করে সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাহকদের খোলা বাজার থেকে তার না কেনার অনুরোধ করা হয়েছে।

.jpg)




.jpg)
.jpg)
.jpg)