মহসিন কলেজে বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী কাকন আটক, পুলিশের জিম্মায়

সংগৃহীত

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশের হাতে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৪ মে) এ ঘটনা কলেজ ক্যাম্পাসে ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, কাকন দীর্ঘদিন ধরে কলেজে বিশৃঙ্খলা করে আসছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিতেন। ওইদিন তাকে ক্যাম্পাসে দেখা গেলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলেন এবং পুলিশকে খবর দেন।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে কাকনকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।