৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেপ্তার
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫৩ নম্বর ওয়ার্ডের নেতা মো. সফুর উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিবি উত্তরা বিভাগের সদস্যরা তাকে আটক করে। ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাত ৯টার দিকে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি চৌকস দল মো. সফুরকে গ্রেপ্তার করে। খুব শিগগিরই তাকে ডিবি কার্যালয়ে আনা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.jpg)




.jpg)
.jpg)
.jpg)