বাংলাদেশ-ইতালি বৈধ অভিবাসন ও মানবপাচার রোধে চুক্তির পথে

সংগৃহীত

ইতালি বাংলাদেশে বৈধ অভিবাসন নিশ্চিত ও মানবপাচার প্রতিরোধে একটি চুক্তি করতে চায়, এবং বাংলাদেশও এতে আগ্রহ প্রকাশ করেছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি শিগগিরই ঢাকা সফর করবেন এবং তাঁর এই সফরকালে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুই দিনের সফরে পিয়ান্তেদোসি সোমবার (৫ মে) দুপুরে ঢাকায় পৌঁছাবেন এবং সফরের প্রথম দিনই তিনি বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন।

তিনি ওই দিন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন, যেখানে উক্ত সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।