"নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের অধিকার, তবে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত সংস্কার: ইইউ রাষ্ট্রদূত"
জাতীয় নির্বাচন আয়োজন সম্পূর্ণরূপে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে তিনি জানিয়েছেন, টেকসই বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
সোমবার (৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডিক্যাব টক’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাষ্ট্রদূত মিলার বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগানো জরুরি। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো একযোগে এই সংস্কারে কাজ করবে।”
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “এসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, ইউরোপীয় ইউনিয়ন তাদের স্বচ্ছ বিচারের দাবি জানায়। বিচারপ্রক্রিয়াটি হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ।”
অর্থপাচার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ যদি ইউরোপে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চায়, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে প্রমাণভিত্তিক ও কার্যকর যোগাযোগ গড়ে তুলতে হবে।”
.jpg)
.jpg)




.jpg)
.jpg)
.jpg)