জিয়া স্মৃতি সংসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার (৫ মে) পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী জয়নাল আবেদিন কচি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রফেসর আনোয়ার হোসেন মন্ডল।
সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম মাঝির পরিচালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আক্তার মাহমুদ খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি ঢালী মোহাম্মদ দেলোয়ার, শফিকুল ইসলাম স্বপন, মোঃ ফজলুল হক ভূঁইয়া, আতাউর রহমান চৌধুরী, হাজী আব্দুল খালেক মোল্লা, হাজী আব্দুল কুদ্দুস মোড়ল, মাহবুব হোসেন মোল্লা, মোঃ নূর হোসেন, আমিনুল ইসলাম আমিন, মোঃ শাহীন, লাল চাঁন মিয়া, সালমা আজিজসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তার দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়।

.jpg)




.jpg)
.jpg)
.jpg)