হজযাত্রীদের যে বার্তা দিলো ধর্ম মন্ত্রণালয়
ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে সৃষ্ট সম্ভাব্য যানজট এড়াতে হজযাত্রীদের আগামীকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।
সোমবার (৫ মে) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (৬ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে ভিভিআইপি চলাচল থাকায় সেখানে যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে যেসব হজযাত্রী সৌদি আরবগামী ফ্লাইটে যাত্রা করবেন, তাদের যানজটে না পড়তে সকাল ৬টার আগেই হজক্যাম্পে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

.jpg)




.jpg)
.jpg)
.jpg)