গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলা, আটক ৫৪
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশ ৫৪ জনকে আটক করেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলা ঘটে। হাসনাত আব্দুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় ফেরার পথে যানজটে আটকে থাকা অবস্থায় চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁর গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান।
হামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৫৪ জনকে আটক করে। আটকদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে । তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হামলার পর হাসনাত আব্দুল্লাহ দ্রুত গাড়ি নিয়ে বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়।
এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা গাজীপুরে বিক্ষোভ করেছেন এবং দলটি সোমবার (৫ মে) আরও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছে ।
.jpg)
1.jpg)




.jpg)
.jpg)
.jpg)
.jpg)