লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের জরুরি বার্তা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন। এরইমধ্যে লন্ডনে তাকে বিদায় জানিয়েছেন ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, দলীয় নেতাকর্মীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এতে ওসব সড়কে বিপুল জনসমাগম হওয়ার যানজটও হতে পারে।
তিনি আরও লেখেন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আমি অনুরোধ করছি।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মীদের জরুরি বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।
মির্জা ফখরুল লেখেন, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম খালেদা জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার আমি আমি অনুরোধ করছি।
.jpg)
1.jpg)




.jpg)
.jpg)
.jpg)
.jpg)