খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে হাজারো নেতাকর্মীদের ঢল
বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে হাজারো নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভিবাদন জানান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার আগমনে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে হাজারো নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।
যদিও দলের পক্ষ থেকে মোটরসাইকেল বা হেঁটে গাড়ি বহরের পেছনে না আসার নির্দেশনা দেওয়া হয়েছিল, তবে আবেগাপ্লুত নেতাকর্মীদের জনস্রোত ঠেকানো যায়নি। বিশেষ করে গুলশানে প্রবেশের পর অনেকেই স্লোগান দিতে দিতে মূল সড়কে নেমে পড়েন, যা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ সময় আশপাশের উঁচু ভবনের বাসিন্দারাও হাত নেড়ে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। দুপুর ১টা ২৫ মিনিটে খালেদা জিয়ার গাড়ি বহর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে তার সফরসঙ্গীদের ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন এবং পরবর্তীতে সেখানেই চিকিৎসা কার্যক্রম চলে। সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। তার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ ১৩ জন।
1.jpg)




.jpg)
.jpg)
.jpg)
.jpg)