"সোহানদের সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ড 'এ' দল"
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামা স্বাগতিকদের বোলিং ও ব্যাটিং উভয় বিভাগেই ছিল দাপুটে উপস্থিতি।
সোমবার (৫ মে) টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ‘এ’ দল ৩৪.৩ ওভারে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এক পর্যায়ে ১৩ রানের মধ্যে হারায় শীর্ষ চার ব্যাটার। ওপেনার ডেল ফিলিপস, ম্যাট বয়লি, মোহাম্মদ আব্বাস এবং অধিনায়ক নিক কেলি—চারজনই ফিরেছেন শূন্য রানে।
তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান মিডল অর্ডার ব্যাটার ডিন ফক্সক্রপ। ৬৪ বলে সাতটি চার ও এক ছক্কায় গড়া তাঁর ৭২ রানের ঝলমলে ইনিংসই দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। ওপেনার রিস মারিউ করেন ৪২ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ইতিবাচক ছিল বাংলাদেশ ‘এ’ দলের। ওপেনার নাঈম শেখ ১৮ ও পারভেজ হোসেন ইমন ২৪ রান করেন। ইমন ১২ বলে ছয়টি চারের সাহায্যে তাঁর ইনিংসটি সাজান। এরপর এনামুল হক বিজয় যোগ করেন ৩৮ রান।
চতুর্থ উইকেটে ম্যাচ শেষ করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহান। ৬১ বলে তিন ছক্কা ও এক চারে ৪০ রান করেন উইকেটরক্ষক ব্যাটার অঙ্কন। নুরুল হাসান অপরাজিত থাকেন ২০ রানে।
বাংলাদেশ ‘এ’ দলের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার তানভীর ইসলাম। দুজনেই নেন তিনটি করে উইকেট। শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের ঝুলিতে যায় দুটি করে উইকেট।
সফরকারীদের বিপক্ষে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
1.jpg)
1.jpg)
.jpg)
.jpg)
.jpg)