"সেরাদের কাতারে মিরাজ, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে"
বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পথে মিরাজের বড় সাফল্য, টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান
বিশ্বসেরা অলরাউন্ডারের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এই ২৭ বছর বয়সী অলরাউন্ডার।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার তাদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে। এতে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জানসেনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মিরাজ। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এদিকে, একই তালিকায় বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান অবস্থান করছেন পঞ্চম স্থানে।
মেহেদী হাসান মিরাজের এই অগ্রগতি বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিস্তারিত আসছে…
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
1.jpg)
1.jpg)
.jpg)
.jpg)
.jpg)