বিদায় আর্সেনাল, ফাইনালে পিএসজি
আর্সেনাল শুরুটা দারুণভাবে করেছিল, তবে বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। এর পরেই পাল্টা আক্রমণে আসে পিএসজি। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় তারা। আর্সেনাল এক পর্যায়ে একটি গোল শোধ করতে সক্ষম হলেও ম্যাচে ফেরার মতো শক্তি দেখাতে পারেনি মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্ন নিয়ে ফাইনালে পৌঁছে গেছে লুইস এনরিকের নেতৃত্বাধীন পিএসজি।
বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি, ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে। এর আগে প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল তারা।
প্রথম লেগের মতো এদিনও ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় পিএসজি, ফাবিয়ান রুইসের চমৎকার এক গোলে। পরে আশরাফ হাকিমি ব্যবধান দ্বিগুণ করেন। আর্সেনাল বেশ কিছু সুযোগ নষ্ট করার পর বুকায়ো সাকা একমাত্র গোলটি করেন।
ম্যাচের পরিসংখ্যানে আর্সেনাল বল দখলে কিছুটা এগিয়ে ছিল এবং মোট ১৯টি শট নেয়, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পিএসজি ১১টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
1.jpg)
1.jpg)
.jpg)
.jpg)
.jpg)