কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাস্থ্যকে অবহেলা নয়

Dazeinfo Media and Research-এর প্রতিষ্ঠাতা এবং সিইও — LinkedIn-এ একটি বিস্তারিত পোস্ট লিখেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ কারণ এই সমস্যা এখন প্রায় প্রত্যেকেরই ৷ স্বাস্থ্যের ‘নীরব হত্যাকারী’ সম্পর্কে সতর্ক করে তিনি বলেছেন যে, তিনি তাঁর ল্যাপটপে কাজ করছিলেন এবং কিছুক্ষণ পরেই তাঁর নাক থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল, এবং তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই তিনি বুঝেছেন নিজের স্বাস্থ্য নিয়ে কোনওরকম অবহেলা করা যাবে না ৷

যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে সবাই যেন ছুটছে। কারও দু’দণ্ড বসার সময় নেই। কাজ আর কাজ। পরিবার তো দূর অস্ত, শরীরের কথা ভাবারও অবকাশ নেই যেন। ফল যা হওয়ার তাই হচ্ছে। ভয়াবহ স্বাস্থ্য সংকটের শিকার হয়ে এমনই উপলব্ধি বেঙ্গালুরুর এক উদ্যোক্তার।

শনিবার রাতে ল্যাপটপে কাজ করছিলেন অমিত মিশ্র। বেঙ্গালুরুর একটি সংস্থার সিইও তিনি। সফল উদ্যোগপতি। কাজ করতে করতে হঠাতই নাক দিয়ে রক্ত বেরতে শুরু করে। তৎক্ষণাৎ তাঁকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগে প্রায় ২০ মিনিটের চেষ্টায় রক্তপাত বন্ধ করেন চিকিৎসকরা।